বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে কর অঞ্চলে কর পরিধি বৃিদ্ধর লক্ষ্যে কর জরিপ কার্যক্রম শুরু হয়েছে। কর অঞ্চলের কর্মকর্তারা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে স্পট এসেসমেন্টের মাধ্যমে এই কার্যকর শুরু করেছেন।
মঙ্গলবার দুপুরে নগরীর সস্তাপুর এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়কর জরিপের উদ্বোধন এবং স্পস্ট এসেসমেন্টের মাধ্যমে নতুন টিআইএন গ্রহকারী ব্যবসায়ীদের মাঝে সনদ তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স এন্ড লিগ্যাল এন্ড এনফোসমেন্টে) হাফিজ আহমেদ মোর্শেদ। নারায়ণগঞ্জ অঞ্চলের কর কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জের অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান।
অনুষ্ঠানে বক্তারা জানান, করের আওতা পরিধি বাড়ানোর জন্য দেশব্যাপি আয়কর জরিপ চালানো হচ্ছে। এই কার্যক্রমে হাউজ প্রোপারটি, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় স্পট সার্ভের ম্যাধমে যে সব ব্যবসায়ী কর প্রদানের যোগ্য তাদের করের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন, আগে আমাদের কর্মকর্তারা কোন স্থানে গেলে প্রশ্নের সম্মুখিন হতেন। তারা জানান, কর কর্মকর্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িতে উপস্থিত হয়ে স্পট এসেসমেন্টের মাধ্যমে সেখানেই তাদের টিনএন সনদ প্রদান করবেন।কর জরিপের প্রথম দিনে ১৩৫জন নতুন করদাতা টিন গ্রহন করেন।

