বিজয় বার্তা ২৪ ডট কম
চারবারের নির্বাচিত সাংসদ, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমান পরিবারের পক্ষে থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের চাষাঢ়ার হীরা মহলস্থ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিল নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, তার সহ ধর্মিনী সালমা ওমমান লিপি, তার একমাত্র ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল,১৬ নংওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, জেলা ছাতলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ঈসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হক সহ অন্যান্যরা।
এসময় মরহুম নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।

