বিজয় বার্তা ২৪ ডট কম
চার বারের নির্বাচিত সাংসদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ৫ম মৃত্যু বার্ষিকীতে আজমেরী ওসমানের পক্ষে কবরে শ্রদ্ধাঞ্জলী ও জিয়ারত করেছেন নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন।
মঙ্গলবার সকাল ১০ টায় শহরের মাসদাইর পৌর কবরস্থানে এই শ্রদ্ধাঞ্জলী ও কবর জিয়ারত করেন তারা।
প্রসঙ্গত ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রয়াত ভাষা সৈনিক ও স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, সাবেক এম এল এ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার অন্যতম ব্যক্তিত্ব মরহুম একেএম শামসুজ্জোহা ও প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার বড় ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জ-৫ ও ৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের বড় ভাই। সেই সাথে তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সব থেকে বেশি মেয়াদে নির্বাচিত ৪ বারের সংসদ সদস্য।

