বিজয় বার্তা ২৪ ডট কম
‘সুখি ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ শ্লোগানে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। মঙ্গলবার (২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো: হাতেম।
এ সময় প্রধাণ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, মানব জীবন সহজ নয় অনেক কঠিন। সবাইকে তাই কষ্ট করেই সামনে এগিয়ে যেতে হবে। প্রথমে নিজেকে ভালবাসতে হবে। নিজের প্রতি ভালোবাসা থাকলে মাদক ও জঙ্গিবাদ থেকে দুরে থাকা যাবে এবং জীবনকে গুছিয়ে নেয়া যাবে। আর তাহলে এর সুফল পরিবার থেকে শুরু করে সমগ্র দেশ ভোগ করতে পারবে। তাই আমাদের সকলের উচিত নিজেকে ভালোবাসার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
নিউজ প্রাচ্যের ডান্ডি: ‘সুখি ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ শ্লোগানে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। মঙ্গলবার (২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে।