বিজয় বার্তা ২৪ ডট কম
চলতি মাসেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে। তাই নির্বাচনেকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে থাকলেও দলের কর্মীরা এখনো মাঠে নামেনি। তবে ফতুল্লার কাশীপুরে সাংসদ শামীম ওসমানের কর্মীরা সরকারের উন্নয়ণ প্রচারণা ও নৌকার পক্ষে ভোট চেয়ে জনসম্পৃক্ততা আরো বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল সরজমিনে কাশীপুরে গিয়ে দেখা গেছে, পঞ্চবটি-মুক্তারপুর রোডে কাশীপুরের প্রবেশ করলেই ভোলাইল এলাকায় নৌকা প্রতীকের একটি গেইট দেখা যায়। জাতীয় পতাকার আদলে এই নৌকা প্রতীকের এই গেইটটি নির্মাণ করেছেন কাশীপুর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলম। দৃষ্টি নন্দন এই গেইটটি নির্মাণের পাশাপাশি সরকারের উন্নয়ণ প্রচারণা ও নৌকার পক্ষে ভোট চেয়ে জনসম্পৃক্ততা আরো বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন শাহিন আলম। মাঠ পর্যায়ের কোন নেতা এমন উদ্যোগ নিতে দেখা না গেলেও কাশীপুরে শাহিন আলমের এই উদ্যোগ সকলের মডেল হয়ে থাকবে। এব্যাপারে শাহিন আলমের সাথে কথা বললে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে আমরা সাংসদ শামীম ওসমানের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তিনি নির্দেশ দিলেই ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদলের নেতৃত্বে আমরা রাজপথে আরো জড়ালো ভাবে নামবো। নৌকার প্রতিকৃতিতে গেইটনি নির্মাণ করা হলেও এখনো কোন ব্যানার লাগানো হয়নি। এম. সাইফুল্লাহ বাদল ভাইয়ের নির্দেশনার আমরা এখন সাধারণ মানুষের কাছে নৌকার প্রচারণা চালাচ্ছি।

