বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) বিকেলে নতুন কোর্টের বিপরীত পাশে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুইদিন ব্যাপী লিগ্যাল ট্রেনিংয়ের জমকালো আয়োজন শেষে সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এড. মহসীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এড. ইউসুফ হোসেন হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এড. নজীবুল্লাহ হিরু, এড. মোখলেছুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের , অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত । এছাড়াও জেলা আইনজীবী সমিতির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে এড. ইউসুফ হোসেন হুমায়ূন নবীন সনদ প্রাপ্ত আইনজীবীদের উদ্দেশ্য বলেন, আইন পেশা হলো একটি নোবেল পেশা । তোমাদেরকে সততার সাথে এই পেশায় সামনের দিকে অগ্রসর হতে হবে। হতাশাগ্রস্ত হলে চলবে না। প্রথম ৫ টা বছর তোমাদের অনেক ধৈর্য্য ধারন করে টিকে থাকতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে এই পেশার যেন কোন অসম্মান না হয়। এ পেশার সম্মান রক্ষা করা তোমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। কোন ধরনের বদনাম হয় সেই ধরনের কাজ থেকে বিরত থাকবে । মামলা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই বিচার বিবেচনা করবে যাতে তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় । কখনো অন্যায়কারীদের সাথে আপোষ করবে না এবং অন্যায়কে প্রশ্রয় দিবে না । শুধুমাত্র টাকার জন্যই মামলা পরিচালনা করবে না । মাঝে মাঝে অসহায় ও দরিদ্র মানুষের ফ্রী আইনী সহায়তা প্রদান করবে ।

জমকালো এ অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুইদিন ব্যাপী লিগ্যাল ট্রেডিং প্রোগ্রাম শেষে নবীন সনদ প্রাপ্ত ১৩৪ জন আইনজীবীদের মাঝে সার্টিফিকেট, টাই, গ্রাউন্ড, আইনজীবী সমিতির সীল প্রদান করা হয় ।

