বিজয় বার্তা ২৪ ডট কম
জামায়াতের পৃষ্টপোষক আল জয়নালকে চাঁদাবাজি মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন আহমেদের আদালতে আল জয়নালের জামিন ও রিমান্ড শুনানির আবেদন করা হয়। পরে আদালত আগামী রবিবার (২৮ এপ্রিল) পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করে। এদিকে শোনানীর ধার্য্যের পর আল জয়নালকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।এর আগে আল জয়নালকে ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) রাতে শহরের এস এম মালেহ রোডস্থ নিজ বাড়ির সামনে থেকে জাতীয় পার্টি নেতা আল জয়নালকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদা দাবীর মামলা করেন জয়নালের বিরুদ্ধে। রাতে ওই মামলায় জয়নালকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে নারায়ণগঞ্জে জামায়াত ও শিবিরকে পৃষ্ঠপোশকতার অভিযোগে সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এছাড়া ২০১৪ সালে ১ নভেম্বর জয়নাল সংক্রান্ত এক ঘটনায় থানার ওসি মঞ্জুর কাদের নিজেই বাদী হয়ে জিডি করেছিলেন। এদিকে ২০১৮ সালের ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন আল জয়নাল। তার বিরুদ্ধে ভুমিদস্যুতা, প্রতারণা, পুলিশকে লক্ষ্য করে গুলিসহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ, জিডি ও মামলা রয়েছে।

