বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী সাড়শি অভিযানে ৬ জন চিহ্নিত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলামের নির্দেশে এসআই সামসুজ্জামান এবং এসআই শাহাদাতের নেতৃত্বে নগরীর দেওভোগ, নন্দীপাড়া, উকিলপাড়া,গলাচিপাসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ লাইনের এক প্লাটুন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গলাচিপা নিবাসী আব্দুল লতিফের ছেলে মোঃ আমজাদ(৪৫), মৃত আলী হোসেনের ছেলে মোঃ আশরাফ(৩৮), রিপন চন্দ্র’র ছেলে তপন চন্দ্র(২৫), নন্দীপাড়া নিবাসী মোঃ মোতালিবের ছেলে(৩০) কামাল, মোঃ শাহীনের ছেলে মোঃ হৃদয়(২২), সুইপার কলেনী নিবাসী লাল সুন্দরের ছেলে হরিনাথ(২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ঐসব এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী এবং এদের বেশিরভাগের বিরুদ্ধেই বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাই ধারাবাহিকভাবে আমাদের মাদকবিরোধী অভিযান চলতে থাকবে।কোনো মাদকব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই সদর থানা এলাকাকে আমরা মাদকমুক্ত করবো। যতদিন পর্যন্ত এই শহর থেকে মাদক মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
