বিজয় বার্তা ২৪ ডট কম
আজ নারায়নগঞ্জ কালীরবাজারে স্বর্ণ শিল্পী শ্রমিক সমিতি কর্তৃক আয়োজিত প্রবীর ও স্বপন সাহা হত্যা মামলার রহস্য উদঘাটন করায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঈনুল হক, বিপিএম পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম, মোহাম্মদ নূরে আলম, ওসি সদর কামরুল ইসলাম, পিপিএম, ডিবির এসআই মফিজুল ইসলাম,পিপিএম, শঙ্কর সাহা, সভাপতি, নারায়নগঞ্জ জেলা পূঁজা উদযাপন পরিষদ, সুজন সাহা, সাধারন সম্পাদক, নারায়নগঞ্জ জেলা পূঁজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুন কুমার দত্ত, সভাপতি, স্বর্ণ শিল্পী শ্রমিক সমিতি, কালীরবাজার, নারায়নগঞ্জ।
ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম আবেগ আপ্লুত হয়ে তার বক্তব্যে অনুভুতি প্রকাশ করে বলেন যে, পুলিশ শাসক না, জনগনের সেবক। পুলিশ সুপার মঈনুলের দিক নির্দেশনায় তিনি এই চাঞ্চল্যকর মামলা দুইটির রহস্য উদঘাটন করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে আশ্বস্ত করে বলেন যে, দীর্ঘ ৩৫ বছর পর এই বাংলার মাটিতে যদি বঙ্গবন্ধু হত্যা বিচার হয়, ফাঁসি হয়, তাহলে প্রবীর ও স্বপনের হত্যাকারীরও বিচার হবে, ফাঁসি হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে পুলিশ সুপার, ওসি সদরকে সন্মাননা স্মারক এবং মামলার রহস্য উন্মোচন করায় তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
গত ১৮/০৬/১৮ ইং তারিখ রাতে নিখোঁজ হয় কালীরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ, পরে প্রবীরের ভাই বিপ্লব ২১/০৬/২০১৮ ইং তারিখে একটি অপহরণ মামলা করেন। প্রবীরকে উদ্ধার করতে না পারলে মানববন্ধন করেন কালীরবাজারের স্বর্ণ শিল্পী শ্রমিক ও ব্যবসায়ীরা। এরপর মামলাটি ডিবিতে হস্তান্তর করেন পুলিশ সুপার। ডিবির এসআই মফিজের উপর তদন্তভার ন্যাস্ত করিলে এসআই মফিজ নিখোঁজ প্রবীরের মোবাইল নাম্বারের সূত্র ধরে প্রবীরের বন্ধু পিন্টু দেবনাথ ও তাহার কর্মচারী বাপন ভৌমিককে গ্রেফতার করেন। তারপর তাদের দখল হতে প্রবীরের মোবাইল ফোন জব্দ করেন এবং ০৯/০৭/২০১৮ তারিখ রাতে পিন্টুর স্বীকারোক্তি মতে পিন্টু বাসার নীচে সেপটিক ট্যাংকির ভিতর হইতে ০৫ খন্ড ও পাশে একটি পঁচা ড্রেন হতে ২ খন্ড মোট ০৭ খন্ড প্রবীরের লাশ উদ্ধার করা হয়। তদন্তকালে বেরিয়ে আসে পিন্টুর আরেকটি হত্যাকান্ড ২১ মাস আগে ২৭/১০/২০১৬ সালে তার আরেক বন্ধু স্বপন কুমার সাহাকেও একই ভাবে হত্যা করেন পিন্টু দেবনাথ। গ্রেফতারকৃত পিন্টু দেবনাথ বিজ্ঞ আদালতে লোমহর্ষক এই হত্যা দুইটির বর্ননা দেন।

