বিজয় বার্তা ২৪ ডট কম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জয় বাংলা ক্লাব এর পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ এর আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের চাষাঢ়াস্থ জয় বাংলা ক্লাবের সামনে এই মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, সহ সভাপতি মো. আরিফ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. রায়হান, সাবেক সাংগঠিনক সম্পাদক আতাউর রহমান নান্নু, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, অনলাইন এক্টিভিস্ট নবেন্দু নির্মল সাহা জয় । এছাড়া আরো উপস্থিত ছিলেন, জয় বাংলা ক্লাবের ওয়াদ্রিব আহাম্মেদ, রাহাত, আশিক, সুজয়, সাজ্জাত। সাবেক ছাত্রলীগ নেতা নিশান কাফি, হৃদয়, মামুন,জহির, মনির, সজীব রায় অভি, সৌরভ, বিল্লাল, ইব্রাহীম, সায়েক, সৈয়দ রনি, সাব্বির আহাম্মেদ হৃদয় সহ আরো অনেকে।

