বিজয় বার্তা ২৪ ডট কম
১৭নং ওয়ার্ডের জন্য ২৫লাখ টাকা বরাদ্দ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ অাসনের সাংসদ একেএম সেলিম ওসমান। তিনি বলেছেন, জনকল্যান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। ওয়ার্ডের মা- বোনদের স্বাক্ষর সম্বলিত অাবেদনপত্র জমা দিতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৬ আগষ্ট) বাদ যোহর মহানগর অাওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অাব্দুল করিম বাবুর উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সাংসদ অারো বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা এবং অপরাজনীতি বন্ধ করতে পারলেই নারায়ণগঞ্জ অাবারো প্রাচ্যের ডান্ডি হিসাবে গড়ে উঠবে। নির্বাচনে কে অংশ নিবে সেটা বড় কথা নয়, মানুষের জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেজন্য প্রধানমন্ত্রীকে পূনরায় নির্বাচিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অাব্দুল করিম বাবু, এসবি স্যাটেলাইট’র ব্যবস্থাপনা পরিচালক এমঅারকে রিয়েন, মুক্তিযোদ্ধা কমান্ডার অানিসুর রহমান, প্রফেসর অাব্দুল কাদির, সাবেক জাতীয় ফুটবলার অালিম মিয়া, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, অালীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, সহ অনেকেই ।
এ সময় অাব্দুল করিম বাবু বলেন, এ অনুষ্ঠানটি বক্তব্যের অনুষ্ঠান না। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই মানুষটিকে যার কারনে বাংলাদেশ নামের একটি মানচিত্র পেয়েছি।
তিনি সাংসদ সেলিম ওসমান’র ভূয়ষী করে বলেন, অামি বাংলাদেশে অনেক এমপি দেখেছি যারা কিনা নির্বাচনের অাগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে অার খোজ থাকে না। কিন্তু অামরা ফেরেস্তা সমতূল্য এমপি পেয়েছি, যিনি নিজের ব্যাক্তিগত তহবিল থেকেই উন্নয়ন করে যাচ্ছে।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

