বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা শাখা আয়োজিত বর্ধিত সভা সোমবার বিকেল ৩টায় বন্দর ১নং খেয়াঘাট সন্মূখে রোজা মেজবানী রেস্তোরায় অনুষ্ঠিত হয়। বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শিপন প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, বন্দর থানা কমিটির সাধারন সম্পাদক মীর মাসুম,সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান,যুগ্ম সাধারন সম্পাদক মিলন আহমেদ। সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামীগের সভানেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতিককে যে কোন মূল্যে জয়যুক্ত করার আহবান জানান। এ নৌকা মার্কা প্রতিকে কে প্রার্থী হল হল সেটা প্রকৃত বিষয় নয় বিষয় হচ্ছে এই মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা,মুক্তিযুদ্ধের মার্কা,স্বাধীনতার স্বপক্ষের শক্তির মার্কা,জননেত্রী শেখ হাসিনার মার্কা। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আ’লীগের এই নৌকা মার্কা প্রতিককে যে যেখানেই থাকি সেই অবস্থা থেকেই নৌকা প্রতিককে জয়ী করে স্বাধীনতার পক্ষের এই শক্তির ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা নৌকার প্রার্থীকে বিজয়ী না করে ঘরে ফিরে যাবোনা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল সালাম পলাশ,সিরাজুল ইসলাম ভূইয়া,রাসেল বিন,আতাউর রহমান আতা,হাবিবুর রহমান জুয়েল।
