বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে সভায় অংশ নেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) নাহিদ সুলতানা,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহমুদা আক্তার,উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া,উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা আ ক ম নূরুল আমিন,প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজ,যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগম,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ আহাম্মদ হালিম মজহার, জাপা নেতা বাচ্চু,উপজেলা পরিষদের নারী সদস্য নাসিমা ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যে কোন মূল্যে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার তাগিদ দেয়া হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানানো হয়।
