বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ২৩নং ওয়ার্ডের (লাঠিম প্রতীকধারী)কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ সোমবার বিকেলে তার নির্বাচনী এলাকায় বিরামহীণ গণসংযোগ করেছেন। শুরুতেই দুলাল প্রধাণ নবীগঞ্জ কবিলের মোড় হতে ভোট প্রার্থণা শুরু করেন। পরে পর্যায়ক্রমে রসুলবাগ বড়বাড়ি,নূরবাগ ও কদমরসুল দরগাহ এলাকাসহ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দ্বারস্থ হন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে দুলাল প্রধাণ বলেন,বিগত ৫ বছরে আমি কি করেছি এবারের নির্বাচনে আপনারা তার ফল আমাকে দিবেন। আমার বিশ^াস আপনারা ভাল লোককেই আগামীতে আপনাদের প্রতিনিধির ম্যান্ডেট দিবেন। দুলাল প্রধাণ আরো বলেন,আর যাই করেন এমন লোককে ভোট দিবেননা যিনি নিজেকেই চালাতে পারেননা। ভোটাররা অনেক বিচক্ষণ আপনাদের ভোটে কোন খারাপ মানুষ কাউন্সিলর হলে তাতে ক্ষতি আপনাদেরই হবে।
