নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্য্যালয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ও রূপগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ।
তিনি জানান, মোট এগারোটি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে চারটি ইউনিয়নে আওয়ীমলীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেম্বার প্রার্থীদেরকেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।