নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জের কালীরবাজার দোলা ভবন থেকে ডালিয়া জুয়লার্স’র লুট ও চাঁদাবাজী মামালার ওয়ারেন্টভুক্ত হিরু ও শোভন নামে দুইজন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের ১ নং বাবুরাইল এলাকার মৃত মানিক মিয়ার ছেলে হিরু আহম্মেদ(৪০)ও সাবেক মাসদাইর ও বর্তমান কালীর বাজার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ফাহাদ রহমান শোভন (২৫)।
জানা যায়, কালীর বাজার দোলা ভবনের ডালিয়া জুয়েলার্স’র দোকান দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করতে চেস্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারী তাহমিনা ও তাহমিনার বড় ছেলে সুমন (৩৫) ও ছোট ছেলে শোভন ও সন্ত্রাসী হিরু বাহিনী। কিছুদিন আগে সন্ত্রাসী হিরু তার লোকজন নিয়ে দোকান জোরপূর্বক দখল করতে গেলে মালিক পক্ষের লোকজন বাঁধা দেয়। এসময় মালিক পক্ষের লোকজনকে সন্ত্রাসী শোভন ও হিরুর লোকজন মারধর করে। পরে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ব্যাপারে পরে সদর মডেল থানায় ডালিয়া জুয়েলার্স’র মালিক আলহাজ্ব কাজী হুমায়ুন কবির একটি মামলা দায়ের করেন। আজ বৃহষ্পতিবার সকালে কালীরবাজার দোলা ভবন থেকে শোভন ও হিরুকে সদর থানার এসআই আমীর হামজা আটক করেন। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর না করে জেলা কারাগারে প্রেরণ করেন।