নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সুশৃঙ্খল জীবনযাপন করুন ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ^ স্বাস্থ্য দিবস।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দিবস পালনে র্যালী,আলোচনা সভা ও ৪টি স্পটে বিনামূল্যে ডায়াবেটিক স্ত্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রতিটি স্ক্রিনিং ক্যাম্পে ৫০ জন করে ২০০ জনের বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়। যার মধ্যে জেলা পরিষদ মিলনায়তন, শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও নাগবাড়ি ডায়াবেটিক হাসপাতালে বসে স্ক্রিনিং ক্যাম্প।
নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা সির্ভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডা. নিতীশ কান্তি দেবনাথ, পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ অফিসের উপ পরিচালক বসির উদ্দিন, বিএমএ জেলা সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, স্বাচিপ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ফাস্টফুড শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। ধুমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যেমন আইন হয়েছে তেমনি ফাস্টফুডের ক্ষতিকর দিকগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। গর্ভবতী মায়েদের ডায়াবেটিকের ঝুঁকি থাকে। এ বিষয়েও জনসচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিক রোগ এড়াতে হাটাহাটির বিষয়টিও বাড়াতে হবে। আমাদের দেশের অনেকেই উন্নত চিকিৎসার জন্য বাহিরে চলে যান। এ বিষয়ে চিকিৎসকদের ভূমিকা বাড়াতে হবে। আমরা রোগ প্রতিরোধে ভারতের চেয়ে এগিয়ে। এজন্য আমরা আর্ন্তজাতিকভাবে পুরস্কৃতও হয়েছি। তৃতীয় বিশে^র দেশ ও ঘনবসতিপূর্ণ হওয়া সত্বেও এটি আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়।
তিনি আরো বলেন, আমাদের নারায়ণগঞ্জে খুবই নামকড়া একজন চিকিৎসক রয়েছেন যিনি প্রতিদিন রাত ১২ টা থেকে গভীর রাত অবধি কয়েক শতাধিক রোগী দেখেন। তার কাছ থেকে রোগীরা প্রকৃত চিকিৎসা সেবা পান কিনা সন্দেহ। অথচ আরেকজন চিকিৎসক রয়েছেন যিনি ২৫ জনের বেশী রোগী দেখেন না। তাদের মতো চিকিৎসকদের সংখ্যা বাড়লে আমাদের রোগীদের বিদেশ যাওয়ার প্রবনতা কমবে।