বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের চাষাঢ়া এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া বঙ্গবন্ধু মোড়ে চাঁদাবাজ চক্রের এই ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ ফজলু শেখ (৪৮), পিতা-মৃত কেরামত আলী শেখ, সাং-বাগদুর (১২নং ওয়ার্ড), থানা-পাংশা, জেলা-রাজবাড়ী, এ/পি-আজমিরিবাগ (রনি সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, আসামী ২। মোঃ হারুন মিয়া (৪৬), পিতা-মৃত আবুল কাশেম, সাং-বগালী (০১নং ওয়ার্ড), থানা-সদর, জেলা-জামালপুর, এ/পি-ইসদাইর বুড়ির দোকান (মোঃ রনির বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে নারায়ণগঞ্জের সদরে চাষাড়া বঙ্গবন্ধু মোড় এলাকায়টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত চাঁদাবাজগণ নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া বঙ্গবন্ধু মোড়ের দক্ষিণ পাশের্^ পঞ্চবটি যাওয়ার রাস্তার সম্মুখে প্রিমিয়াম ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন ও গ্রহনের চেষ্টা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতিকারী উক্ত চাঁদাবাজরা বলপূর্বক দৈনিক প্রতি গাড়ী হতে ১০/- টাকা থেকে ৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটিনিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

