বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই জন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তাদের কাছ থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি স্মার্টফোন ও ০২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়। ভোরে থানার জাঁলকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জাঁলকুড়ি এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো সাইদুর রহমান ও তার সহযোগী হাসিবুল ইসলাম।
আজ দুপুরে র্যাব-১১ এর এক সংবাদ সম্মেলনে উপ পরিচালক মেজর হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আসামীরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যােগাযােগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। অধিক জিজ্ঞাসাবাদে আসামীরা আরাে স্বীকার করে যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাকি দিয়েছে। এসব চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে কেবলমাত্র মােবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে লােকচক্ষুর অন্তড়ালে দীর্ঘদিন
যাবৎ অত্র এলাকায় এই ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়। এই ধরনের অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

