বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে র্যাব-১১ এর অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮৮ বোতল ফেন্সিডিল , ১ টি মোটরসাইকেল, ৩ টি মোবাইল ও সীম উদ্ধার করা হয়।
রাতে থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ রিয়াজুল ইসলাম (৪১), পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, গ্রামঃ রাধানগর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা এবং ২। মোঃ কাউছার আহমেদ (৩০), পিতা- রুহুল আমীন, গ্রামঃ বলরামপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ অক্টোবর ২০২১ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত মাদক পরিবহনের সংবাদ পাওয়ার পর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালীন ০২ (দুই) জন লোক মোটরসাইকেল যোগে আসার সময় মোটরসাইকেলটিকে সিগন্যাল দিলে তারা মোটরসাইকেলটি না থামিয়ে স্পীড আরো বাড়িয়ে দিয়ে পালিয়ে যেতে থাকে। এরুপ অস্বাভাবিক আচরণ দেখে র্যাবের চৌকস দল মোটরসাইকেলটির পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে ০১ জন আসামী তার মোটরসাইকেলটি ফেলে দৌড়ে নদীতে ঝাপ দেয়। র্যাবের চৌকস দল তাকে নদী থেকে উদ্ধার করে। অপর জনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা তাদের মোটরসাইকেলে মাদক বহন এর কথা স্বীকার করে। র্যাব কর্তৃক মোটরসাইকেল তল্লাশি করে সীটের নিচ এর গোপন কুঠুরি থেকে ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিনব কায়দায় মাদক পরিবহন ও ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানা যায়। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

