বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ( নং ৩১/৩/২০২১) তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত কোন আদেশ দেয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তিনি নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সে হেফাজতের মামলার আসামি এবং এ মামলায় সে জামিনে না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

