বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর পৃথক অভিযানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থেকে ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার।
সকালে থানাধীন মোগড়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর (৪৪) এবং মোঃ সুমন (৩৫) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর এলাকার মৃত আরজ মিয়া এর ছেলে এবং অপর আসামী মোঃ সুমন একই এলাকার মৃত আঃ খালেক এর ছেলে।
এদিকে সকালে থানাধীন চিটাগাং রোড এলাকায় পৃথক আরও ০১টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজাসহ আরও ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। লিমন আহম্মেদ রাব্বি (২১) এবং ২। মোঃ রাশেদুল ইসলাম (২৮)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের দখল হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী লিমন আহম্মেদ রাব্বি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মুকসুদপুর এলাকার রবিউল ইসলাম লাবু এর ছেলে এবং অপর আসামী মোঃ রাশেদুল ইসলাম নওগাঁ জেলার সাপাহার থানাধীন প্রফেসরপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিন এর ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

