বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করা হবে। আজকের সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ_সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ এসময় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সব অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।

