বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জে বন্দরে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানাধীন কদমরসূল এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদ হাসান @ হৃদয় (২৪) নামক ০১ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদ হাসান @ হৃদয় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার মৃত আঃ রশিদ এর ছেলে।
র্যাব-১১, সিপিএসসি এর পৃথক অপর একটি আভিযানিক দলের মাদক বিরোধী অভিযানে গভীর রাতে সদর মডেল থানাধীন ডিআইটি মার্কেট এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ আলম চাঁদ (২৫), ২। মোঃ আফজাল হোসেন (২৪), ৩। মোঃ টিটু হোসেন (২৮) এবং ৪। মোঃ মেরাজ হোসেন (২২)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬,৬৩০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আলম চাঁদ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ মন্ডলপাড়া এলাকার মোঃ আলী হোসেনের ছেলে, আসামী মোঃ আফজাল হোসেন একই জেলা ও থানাধীন জল্লারপাড় এলাকার মোঃ কবির হোসেন এর ছেলে, আসামী মোঃ টিটু হোসেন একই জেলা ও থানাধীন নয়াপাড়া এলাকার মোঃ আলমগীর হোসেন এর ছেলে এবং অপর আসামী মোঃ মেরাজ হোসেন একই জেলা ও থানাধীন বাবুরাইল এলাকার মৃত মুক্তার হোসেন এর ছেলে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

