বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জে ১ জন এজাহারভুক্ত পলাতক আসামীেক গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলাবার রাতে কালীবাজার মোড় এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামী সুজন (৩৫)’কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে গত ২৮/০৬/২০২১ ইং তারিখে ভূক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু (৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভূক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী সুজন (৩৫) উক্ত মামলার ৫নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

