বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে থানাধীন মাসদাইর এলাকায় অবৈধ প্রকাশ্য জুয়ার আস্তানা থেকে নগদ ১৯ হাজার ৮৯০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ০৭ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ আবুল কালাম (৩৫), ২। মোঃ আতারুল (৩২), ৩। মোঃ আব্দুল মালেক (৩৫), ৪। মোঃ জয়নাল সরদার (৩৪), ৫। মোঃ এশারত সরকার (৩৩), ৬। মোঃ রাশেদ (৩৯), এবং ৭। মোঃ মাসুদ (৩৮)।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ প্রকাশ্য জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ২০/৩০ জন লোক নিয়মিত অবৈধ প্রকাশ্য জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণ করতে সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

