বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক স্বদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাইরুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন। খাইরুল হাসান দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন ডট কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর জানাযা শেষে আদমজী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সংগঠন।

