বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হেফাজত হতে ইয়াবা ১৮৩ পিস উদ্ধার করা হয়। আসামী হলেন, মোঃ রুবেল (২৮), জেলা-পটুয়াখালী।
র্যাব-১১ এর সিনিঃ সহকারী পরিচালক প্রনব কুমার স্বারক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
আটকৃত মোঃ রুবেল (২৮) নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তার এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

