বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও প্রাথমিক নবায়ন বহি বন্দর ও সোনারগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তুলে দিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল ।
বুধবার ( ২৬ সেপ্টেম্বর ) বেলা এগারোটায় শহরের দুই রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সদস্য সংগ্রহ ও নবায়ন বহি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, দপ্তর সম্পাদক এম এ রাসেল, সদস্য আব্দুল কাদির ডিলার, হাজী আমজাদ হোসেন, সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কামাল, সহ সভাপতি আঃ রশিদ মোল্লা, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, মহানগর যুবলীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ অনেকেই।
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও এদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় । এর জন তৃনমুল নেতৃবৃন্দের সবাইকে এক হয়ে কাজ করতে হবে । তিনি আরো বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন । এই জম্মদিন তৃনমুল নেতাকর্মীদেরকে সফলতার সাথে পালন করার আহ্বান জানান।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, দেশব্যাপী আওয়ামীলীগের সাধারণ সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের অংশ হিসেবে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব বই বিতরণ করছি । আমরা তাদের কে ১৫ দিনের সময় নির্ধারণ করে দিয়েছি । এই সময়ের মধ্যে প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ করে তার তালিকা আমাদের কে প্রদান করবে । তিনি আরো জানান, জামায়াত বিএনপি জাতে করে আমাদের সদস্য ফরমে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য আমরা থানার সভাপতি ও সাধারণ সম্পাদক কে বিশেষ নজর রাখতে বলা হয়েছে ।
