বিজয় বার্তা ২৪ ডট কম
এনওসিএস নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিম ডিপিডিসির আয়োজনে গ্ৰাহক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে বুধবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল দশটায় ও বিকাল ৩ টায় কিল্লারপুল অফিস প্রাঙ্গণে গ্ৰাহকদের নিয়ে পৃথকভাবে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
এনওসিএস নারায়ণগঞ্জ ( পশ্চিম ) ডিপিডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওসিএস ( দক্ষিণ ) ডিপিডিসি এর প্রধান প্রকৌশলী দেওয়ান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি এনওসিএস সার্কেল নারায়ণগঞ্জ ডিপিডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালেহ মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন,এনওসিএস নারায়ণগঞ্জ ( পূর্ব ) ডিপিডিসির নির্বাহী প্রকোশলী আবদুল ওয়াজেদ চৌধুরী, এনওসিএস নারায়ণগঞ্জ ( পশ্চিম ) ডিপিডিসির সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, নারায়ণগঞ্জ ( পশ্চিম ) ডিপিডিসি কর্মচারীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মুল লক্ষ্য হচ্ছে গ্ৰাহক সেবার মান নিশ্চিত করা । আপনাদের যেকোন সমস্যা আমাদের কে জানাবেন আমরা তা সমাধান করার চেষ্টা করবো । এ সময় গ্ৰাহকেরা তাদের মিটার ও বিল বিষয়ে সামরিক সমস্যা গুলো তুলে ধরেন এবং এনওসিএস নারায়ণগঞ্জ ( পশ্চিম ) ডিপিডিসির প্রকৌশলীরা তাদের এই সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন ।



