বিজয় বার্তা২৪ ডট কম
২৯ সেপ্টেম্বর বিএনপি’র জনসভা সফল করার উদ্দেশ্যে যৌথসভার আয়োজন করে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সভায় উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাইঙ্গাল, মানিকগঞ্জ জেলা সহ ঢাকার উত্তর-দক্ষিন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে যৌথ সভায় উপস্থিত ছিলো সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে সকল বাধা অতিক্রম করে সমাবেশ সফল করার জন্য আহবান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।
