বিজয় বার্তা ২৪ ডট কম
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় মিলাদ, দোয়া মাহফিল ও দু:স্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দোয়া মাহফিল শেষে দু:স্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নুর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানীসহ নেতৃবৃন্দরা।
আয়োজিত কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা টিপু সুলতান, মোজাম্মেল ইসলাম সুজন, সৈয়দ রনী, ফারুক প্রধান, হাসান, লিয়াকত। সার্বিক সহযোগীতায় ছিলেন, ইমরান হোসেন, মাহবুব আলম সুমন, শহিদ, শরীফ প্রধান, মাহিন, সোহাগ, আকাশ, পিয়াস, শুভ, রাজু প্রমূখ।
