বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় দু:স্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দোয়া মাহফিল শেষে দু:স্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা শাহ্রিয়া রেজা হিমেল। এসময় উপস্থিত ছিলেন, সেন্টু, রনী, দিপু, জনি, পারভেজ, স্বপন, তামিম, খোকন, অনিক, কুদ্দুস, মিলন প্রমূখ।
শাহ্রিয়া রেজা হিমেল বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে অয়ন ওসমানের উদ্যোগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

