বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা পেলেও আইভী রহমান সহ চব্বিশ জন মৃত্যু বরণ করে । আল্লাহর অশেষ রহমত ছিলো বলেই সেদিন শেখ হাসিনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল । কিন্তু এখন পর্যন্ত সেই হত্যাকারীদের বিচার হয়নি । একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামি তারেক রহমান এখনো লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে । তারেক রহমান হাওয়া ভবনে বসে হরকত জিহাদের নেতা মুফতি হান্নান কে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা কে হত্যা করতেই আওয়ামীলীগের সমাবেশে এই গ্ৰেনেট হামলা চালায় ।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ষোল সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতি যে রায় দিয়ে বক্তব্যে প্রদান করেছে তাতে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করা হয়েছে। রাষ্ট্রের সকল ক্ষমতা হলো এদেশের জনগণের কাছে আর সেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি গন জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করছে তাদের কেও নিয়ে বক্তব্য দিয়েছেন । প্রধান বিচারপতি এসকে সিনহা কয়েক দিন আগে এক গনমাধ্যমে বলেন যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশের প্রধানমন্ত্রী শেখ অবাঞ্চিত ঘোষণা করেছে । তাই আমরা বলতে চাই পাকিস্তানের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা এক নয় । পাকিস্তানের স্বাধীনতা হলো দয়ার দান আর বাংলাদেশের স্বাধীনতা হলো এদেশের মানুষের রক্তের দান । সুতরাং প্রধান বিচারপতি কে অবিলম্বে এই রায় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে নিতে হবে । তা নাহলে সারাদেশের আইনজীবীদের সাথে আমরা নারায়ণগঞ্জের আইনজীবীরা ও প্রধান বিচারপতির অবসারনের দাবি দূবল আন্দোলন গড়ে তুলবো ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদুর রউফ, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, এড. জালাল উদ্দিন আহমেদ, এড. ইউসুফ হুমায়ূন, এড. নুরজাহান বেগম, এড. ওমর ফারুক ভূঁইয়া, এড. রুবেল মোল্লা, এড. আলী আহাম্মদ, এড. রাজিয়া আমিন কাঞ্চি, এড. আলী আকবর সহ অনেকেই ।
এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে আদালত পাড়ায় প্রতিবাদ মিছিল বের করা হয় ।
