বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী ৬ টি পশুর হাটের মধ্যে ৪টির ইজারা সম্পূর্ন হয়েছে এবং ২টি সরকারী মূল্যের চেয়ে কম মূল্য বলায় রিটেন্ডারের ঘোষনা করা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ন হয়।
এ সময়ে আলীগঞ্জ মাঠ সর্বোচ্চ ৩৪ লাখ ৭০ হাজার টাকা দিয়ে গরুর হাট পান আরিফুল ইসলাম যার সরকারী মূল্য ছিল ৩৪ লাখ ৬৫ হাজার ৮শ টাকা।
চর বয়রাগাদী মোশারফ মিয়ার গরুর হাট পান সর্বোচ্চ ২০ হাজার ৯শ ৫০ টাকা দিয়ে মোঃ মাহমুদ মেম্বার, সরকারী মূল্যের চেয়ে ৪০ টাকা বেশী দেন।
মুক্তারকান্দি মুসলিম মিয়ার অস্থায়ী পশুর হাট সর্বোচ্চ ২৭ হাজার টাকা দিয়ে পান জয়নাল আবেদীন বেপারী, সরকারী মূল্যের চেয়ে ৬শ টাকা বেশী দেন।
ছমির নগর আর্দশ বাজার গরুর হাট সর্বোচ্চ ২০ হাজার ৮শ টাকায় পান মোঃ মফিজউদ্দিন,যার সরকারী মূল্য ছিল ২০ হাজার ৬শ ১৫ টাকা।
রামনগর বিসমিল্লাহ মার্কেট ও আলীরটেক আমান মার্কেট অস্থায়ী পশুর হাট সরকারী মূল্যের চেয়ে কম হওয়ায় রিটেন্ডার হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি, অালীগঞ্জ ক্লাবের সভাপতি অালহাজ্ব কাউসার অাহম্মেদ পলাশ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন,উপজেলা প্রকৌশলী তারিক জামান, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফফার প্রমুখ।

