বিজয় বার্তা ২৪ ডট কম
একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচারের প্রতিবাদে ও বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের হোসিয়ারী সমিতির ভবনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চলনায় এসময়ে অারও উপস্থিত ছিলেন, সহ সভাপতি এড. অালী অাকবর, মিনহাজুল ইসলাম রিয়াদ, মাহবুবুর আলম বাবু, আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক শেখ মিজানুর রহমান সজীব, অাইন বিষয়ক সম্পাদক সুজন, গন্ত্রগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অভি রায়, গনশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, বন্দর ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন মাইনু, ফয়সাল, মমিন, অালীনূর, মুন্না, হৃদয়, মিজান, স্বপন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ফরিদ হোসেন ফাহিম, সৈয়দ রনি, মোস্তাক আহমেদ হাসিব, টিপু, সুলতান, সদর থানা ছাত্রলীগ নেতা, সায়েম, সাহেক, সাদ্দাম ও সোনারগাঁ থানা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা পেলেও আইভী রহমান সহ ২৪ জন নিহত হন। আল্লাহর অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল । কিন্তু এখন পর্যন্ত সেই হত্যাকারীদের বিচার হয়নি । ১৯৭৫ সালে তার পরিবারকে হত্যা করেছে ঘাতকেরা। এবার প্রধানমন্ত্রীকে শেষ করতে বার বার হামলা চালাচ্ছে রাজাকাররা। আমরা জেলা ছাত্রলীগ সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পাশে আছি কোন অশুভ শক্তি তার কোন ক্ষতি করতে পারবেনা।
তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কস্ট লাঘোবে দিনরাত কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন তিনি। তার ধারবাহিকতায় আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীবৃন্দ এ সকল অসহায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণের উদ্যোগ নিয়েছি। আল্লাহ রহমতে আমরা আগামী সপ্তাহে প্রায় দেড় হাজার পরিবারকে ত্রান বিতরণের জন্য আয়োজন করছি। ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে বন্যার্তদের সাহার্য্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
পরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণের বিষয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
