বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা ও ধামগড় ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ বোতল ফিন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর থানার মদনগঞ্জ ও দেওয়ারবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৫৩(৭)১৭ ও ৫৪(৭)১৭। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আলিমসহ তার সঙ্গীয় র্ফোস বুধবার রাতে মদনগঞ্জ এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনগঞ্জ পিএম রোড এলাকার মিজানুর রহমান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী তুহিন (১৯)কে গ্রেপ্তার করে। অপর দিকে ধামগড় ফাঁড়ীর এএসআই মোহাম্মদ আলীসহ তার সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৪৫ বোতল ফেন্সিডিলসহ উক্ত এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামান (৩৮)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

