বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভ’ক্ত ৭ পলাতক আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার শাহিনূর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাদ্দাম (২৮) শান্তিনগর এলাকার মোহরাব পন্ডিত মিয়ার ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী ইকবাল পন্ডিত (৩০) বন্দর রুপালী গেইট এলাকার আমির হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হাসান অনিক (২৭) বন্দর শাহীমসজিদ এলাকার জয় মিয়া ওস্তাকারের ছেলে অলি মিয়া (৩৫) ১নং মাধবপাশা এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন (৪০) ৪৩ এসএস সাহা রোড এলাকার মৃত সাইজউদ্দিন মিয়ার ছেলে নুরুজ্জামান সেন্টু (৩৮) একই এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (৩৮) ফরাজিকান্দা এলাকার মোফাজুল মিয়ার ছেলে রমজান (২০) সোনারগাঁ থানার সম্ভুপুরা এলাকার অখিল মিয়ার ছেলে বিপ্লব আহাম্মেদ মানিক (২৭)। ধৃত ৯ জনের মধ্যে ৮ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর ধৃত বিপ্লব আহাম্মেদ মানিককে ১৫১ ধারা বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
