বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দুধ বিক্রেতা ওসমান গনি হত্যা মামলার দুই আসামীর রিমান্ড শেষে গতকাল আদালতে প্রেরন করেছে নারায়ণগঞ্জ সিআইডি। এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামী রুহুল আমিন ওরফে আমিন ও তার ছেলে শহিদুল ছুরিকাঘাত করেছে বলে দায় স্বীকার করেছেন।
মামলা সূত্রে জানাযায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলা কামতাল গ্রামে নিজ বাড়ি উঠানে ওসমান গনিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান গনি। এ হত্যাকান্ডের ঘটনায় নিহ ওসমান গনির ছেলে ইব্রাহিম সুমন বাদি হয়ে ওসমান গনির বড় ভাই রুহুল আমিন ওরফে আমিন, তার দুই ছেলে শহিদুল ও মিন্টু, মেয়ে রোমানা, স্ত্রী সাফিয়া, সাফিয়ার বোনপো রাসেল, ভাইপো হানিফা ও মামাতো ভাই সোবান ওরফে বেনসন সোবানকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। এক বছর থানা পুলিশ তদন্তে ব্যর্থ হওয়ার পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে মামলাটি নারায়ণগঞ্জ জেলা সিআইডিতে বদলি করে দেন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা সিআইডির উপ পরিদর্শক জাকির হোসেনকে। মামলার তদন্তের সার্থে জেল হাজতে থাকা দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামীদের জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল দুই আসামীকে আদালতে সোপর্দ করেছে।
সিআইডির উপ পরিদর্শক জাকির হোসেন জানান, জেল হাজতে থাকা আসামী আমিন ও তার ছেলে শহিদুলকে জিজ্ঞাসাবাদে ওসামন গনিকে ছুকিাঘাত করে এবং হত্যাকান্ডের দায়ও স্বীকার করে। মামলা তদন্তের সার্থে অন্যান্য তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

