বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার শাসনগাঁও বিসিক এলাকায় তাজ টেলিকমের চুরির ঘটনার ১৯দিন পরে (শনিবার ) থানায় মামলা করলো প্রতিষ্ঠানের মালিক মো. তারেক (৩০)। মামলা নং-৫২(৭)১৭। চোরাইকৃত ক্ষতিরপরিমান ২লক্ষ ১৯শ টাকার মতো।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার শাসনগাঁও বিসিক ভাঙ্গা ক্লাবের সামনে তাজ টেলিকম নামক একটি মোবাইলের দোকান। আর এই দোকানের মালিক গত ২৬ জুন রাতে দোকানের সাট রে তালা বদ্ধ করে বাসায় যায়। পরের দিন সকালে এসে দেখে সাটারের তালা ভেঙ্গে বিভিন্ন কোম্পানীর ৬৫টি মোবাইল সেট অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নেয়। য়ার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৯শ‘টাকা। এরপর তা খুজাখুজি করে না পেয়ে ঘটনার ১৯ দিন পরে দোকান মালিক অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে।

