বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি ৪৯৪ কর্তৃক হাইকোর্টের রায় ঢাকা শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ আদেশের বিরুদ্ধে আপিল করলে সি.পি ৬১৮/১৬ শুনানি শেষে খারিজ করে রায় প্রদান করে। এই রায় প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং-৩৮১০) আনন্দিত ও গর্বিত হয়ে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে।
শনিবার সকাল ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হোটেল সুরমার দ্বিতীয় তলায় জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে বলেন, এই রায়ের ফলে সকল শ্রমিক সংগঠন গুলো আইনের প্রতি শ্রদ্ধা ও শ্রমিকদের উন্নয়নের চলার পথে মাইল ফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের পরিবহন শ্রমিকদের দুঃখ, বঞ্চনা সীমাহীন, ন্যায্য অধিকার ও দাবীকৃত মজুরি হইতে বঞ্চিত ছিল। কারন কথিত কিছু ব্যক্তিরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি- ৪৯৪ নাম ব্যবহার করে কমিটি পরিচালনা করে দীর্ঘ বছর ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্যে মামলার অজুহাতে নারায়ণগঞ্জ জেলা ও থানা কমিটি দিয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কেবল ঐতিবাহী ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৩ চলমান মতে যে কোন কমিটির আর কোন কাজ করতে বাধা নাই।
পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে কাজ করায় নারায়ণগঞ্জ জেলা ৭৪ সংগঠনের প্রধান সমন্বয়ক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা সমন্বয়ক ও জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা সমন্বয়ক মোঃ গোলাম কাদিরকে ধন্যবাদ জানান সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময় জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ৭৪ শ্রমিক সংগঠনের সমন্বয়ক মোঃ গোলাম কাদির, জেলা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ মাহমুদ টিটু, মহানগর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, যুগ্ম সাধারণ সম্পাদক কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক নবী হোসেন সহ অনেকেই।
