বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ ১৩০পুরিয়া হেরোইনসহ আল আমিন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ সূত্রে জানাযায়, থানার এস আই মিজানুর রহমান -২ গত শুক্রবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় কস্তুরী হোটেলের সামনে থেকে হেরোইন ব্যবসায়ী আল আমিন(২৩)কে গ্রেপ্তার করেছে।
সে ঢাকা জেলার জুরাইন আলম মার্কেটের পিছনে কাউসার আর্মীর বাড়ির ভাড়াটিয়া আ. লতিফের ছেলে। এব্যাপারে আল আমিনের বিরুদ্ধে এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৫১(৭)১৭।

