বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, আমরা দলের জন্য রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি, আন্দোলন সংগ্রাম করেছি, এসি রুমে বসে ফটো সেশনের রাজনীতি করিনি। যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেনি, তারা আজ জেলা কমিটিতে এসেছে। তাদেরকে বয়কট করতে হবে। বিএনপি একটি গনমুখি দল। এদলে যারা টাকা পয়সার বিনিময়ে এম পি হওয়ার জন্য দলে এসেছে তূনমূল নেতা কর্মিরা তাদের হয়ে কাজ করবেনা ।ঢাকার অভিজাত হোটেলে বসে কমিটি দিয়েননা, নারায়ণগঞ্জে এসে খোজ নিন তূনমূল নেতা কর্মীরা কাদের চায়? নারায়নগঞ্জ জেলা কমিটি এবনরমাল কমিটি।
আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে বাংলার শান্তিকামি মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। গতকাল শনিবার সকালে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । বিএনপি নেতা হাজী মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্দা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মেদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ।বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার অধ্যাপক মনিরুল ইসলাম ,সাবেক সাধারন সম্পাদক সম নূরুল ইসলাম ,সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ হালিম জুয়েল ,জিয়া পরিষদ নারায়নগঞ্জ জেলার সভাপতি নাজির আহম্মেদ ,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আব্দুল বারী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ , সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ,ফতুল্লা থানা শ্রমিকদলের সভাপতি মোঃ বাবুল আহম্মেদ ,ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু প্রমুখ । প্রধান বক্তার বক্তব্যে সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন গ্রামার ছাড়া যে রাজনীতি করবে তাকে সটকে পড়তেই হবে । আমরা সুস্থ্যধারার রাজনীতি নারায়নগঞ্জে প্রতিষ্ঠিত করতে চাই ।বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন নিবার্চন করার পর শাহ আলম কে আর খুজে পাওয়া যায়নি যখন নেতা কর্মিরা দিশেহারা তখন তিনি উধাও হয়েগেছেন তিনিতো ব্যবসায়ী ।তার কিছু বদ গুন আছে , তিনি মিথ্যাবাদী ,তিনি কাউকে বিশ্বাস করেন না ।এমনকি নিজেকেও না ।সভাপতির বক্তব্যে বিএন পি নেতা হাজী মোঃ শহিদুল্লাহ বলেন, এই সরকার সৈরাচারী সরকার , বিএনপির জনস্্েরাতে এ সরকার বিলীন হয়ে যাবে ,তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা । বিএনপিকেই জনগন আগামিতে ক্ষমতায় নিয়ে আসবে । অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কুতুুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাদবর, দপ্তর সম্পাদক আশরাফুল আলম হিমেল ,কুতুবপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ মাদবর ,৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামান মিয়া সহ বিএনপি ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
