বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের টানবাজার খেয়াঘাট এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নামও পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) করিম মিয়া জানান, শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবরদেয়। পরে পুলিশ নদীতে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে নামও পরিচয় পাওয়া যায়নি তার পরনে ছিল চকলেট রংয়ের শার্ট ও কলো রংয়ের পেন্ট।
