বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার দৌলতপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিন মিয়ার ছেলে অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মান্নান (৫২) বন্দর একরামপুরস্থ সুইপার কলোনী এলাকার শুক্কুর লালের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী টিটু লাল (৩২) ও রামনগর এলাকার নূরুজ্জামান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কামরুজ্জামান (৩৮)। গতকাল শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
