বিজয় বার্তা ২৪ ডট কম
১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল আলম ওরফে কালু (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দর থানার ছালেহনগরস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইয়াবা ব্যবসায়ী আশরাফুল আলম কালু উক্ত এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে পাঠায়।
