বিজয় বার্তা ২৪ ডট কম
গত শুক্রবার রাতে দফায় দফায় ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় যৌতুকের জন্য স্ত্রী সীমাকে এলোপাথারী মারধর করেছে পাষান্ড স্বামী মজনু মিয়া । এ ব্যাপারে মজনু ও তার মা বিউটি বেগমের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে।
এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছে আ. মোতালেবের ছেলে মজনু (৩০) তার পরিবার। সে গত ১বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন আলী আকবরের মেয়ে সীমাকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ৬/৭ মাস ভালো চললেও ,বর্তমানে তাদের মধ্যে ফাঁটল ধরেছে । সীমাকে গার্মেন্টসে চাকুরীর জন্য নানা ভাবে চাপ দেয় শ্বাশুড়ি বিউটি বেগম(৫০) এবং তার স্বামী মজনু। মজনু ও তার দর্জাল মা বিউটি মিলে , সীমাকে ১লক্ষ টাকা যৌতুক আনতে বলে তার বাবার কাছ থেকে। সীমা যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে বেশ কয়েক বার দফায় দফায় সীমাকে মারপিট করেছে ।
এব্যাপারে গতকাল সকালে সীমার মা ও সীমা ফতুল্লা মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয় পারিবারিক আদালতে।

