বিজয় বার্তা২৪ ডটকমঃ
হামলা ও ভাঙচুরের অভিযোগে করা দ্বিতীয় মামলাতেও ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন আবেদন নাকচ করেছে পাবনার একটি আদালত। এই মামলাতেও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত বিচারিক হাকিম রেজাউল করিম এই আদেশ দেন। এসময় মন্ত্রী পুত্র তমাল শরীফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক শাহীন মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৮ মে বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী পৌর সদরের কলেজ রোড মহল্লার আজমল হক বিশ্বাস গত শনিবার মন্ত্রীপুত্রের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আজ মন্ত্রীপুত্রসহ ১১ জনের জামিন আবেদন করেন।
