বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন মাহে রমজান মাস কে সামনে রেখে নগরবাসীর চলাচলের সুবিধার্থে হর্কাস উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শহরের রাস্তার দুই পাশে ফুটপাথে এই অভিযান পরিচালনা করে ।
এ সময় চাষাঢ়া থেকে শুরু করে বিবি রোড দিয়ে সাধু পৌলের গির্জা হয়ে আবারও চাষাড়া গিয়ে সমাপ্ত হয় ।
এসময় চাষাড়া ঘরোয়া রেস্তোরা ও একজন হুন্ডা আরোহীকে জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রুজিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন । আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সিআই ইন্সেপেক্টর শ্যামল পাল , স্বাস্থ্য বিভাগ স্বাধীন চৌধুরী , রাশেদুল ইসলাম , চাষাড়া ফাঁড়ির এসআই আব্দুল্লাহ আল মোমেন ।
