বিজয় বার্তা২৪ ডটকমঃ
আগামী চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বানও জানান তিনি।
সোমবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসেও সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। নাজুক অবস্থার জন্য গ্যাস সঙ্কট ও সিরাজগঞ্জের ৪০০ মেগাওয়াট কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করেন তিনি। এছাড়া, পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য ৩ থেকে ৪ বছর সময় লাগবে বলেও জানান নসরুল হামিদ।
